1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চেলসির বিপক্ষে জয় পেতে হলে ভুগতে হবে: গার্দিওলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

চেলসির বিপক্ষে জয় পেতে হলে ভুগতে হবে: গার্দিওলা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কার মাথায় উঠবে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শিরোপা? অল ইংলিশ ফাইনালে শনিবার রাতে ১৬,৫০০ দর্শকের সামনে পোর্তোর এস্তাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও চেলসি।

কোচ পেপ গার্দিওয়ালার হাত ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটি। এত দূর এসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগজয়ীদের অভিজাত ক্লাবে নাম লেখাতে পারবে তো সিটিজেনরা? গার্দিওলা জানিয়েছেন, ফাইনালে জিততে হলে তার দলকে আগে মাঠে ভুগতে হবে।

২০২০-২১ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ও কারাবো কাপ জিতেছে সিটি। তবে চেলসির বিপক্ষে লিগে দুইবার জিতেছে চেলসি। গার্দিওলার শিষ্যদের বিপক্ষে এফএ কাপেও জিতেছে ব্লুজরা। এবার চ্যাম্পিয়নস লিগেও তার পুনরাবৃত্তি করতে পারবে টমাস টুখেলের দল? ইতিহাস অবশ্য কথা বলছে চেলসির হয়ে। ২০১২ সালে প্রথমবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরে তারা।

তবে লিগে হারের ক্ষত ভুলে ইতিহাস সৃষ্টিই করতে চাইবেন গার্দিওলা, ‘আমি সঠিকভাবে জানি, কোন পদ্ধতিতে আমাদের খেলতে হবে। আমি শিষ্যদের সে কথায় বলতে যাচ্ছি। ওরা খুব উদ্বিগ্ন ও নার্ভাস হয়ে আছে। আমি তাদের বলব এটাকে স্বাভাবিকভাবে নিতে। তাদের তা নিয়ন্ত্রণ করতে হবে।’

গোল ডটকমকে স্প্যানিশ কোচ আরও বলেন, ‘এখানে (ফাইনাল) আসা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুতে আমি কখনো আশা করিনি, একটি ফাইনালে খেলব। আমরা খুব ভাগ্যবান।’

প্রতিপক্ষ সম্পর্কে গার্দিওলা বলেন, ‘জিততে হলে আমাদের ভুগতে হবে। অধিকাংশ সময় ফাইনালে আপনাকে ভুগতে হবে। উপভোগ করা সুন্দর তবে মাঝেমধ্যে তা সম্ভব নয়।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন