1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুরুতেই তামিম-সাকিবের বিদায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

শুরুতেই তামিম-সাকিবের বিদায়

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
তামিম-সাকিব

প্রথম ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে ১৫ রান এনে দিয়ে দুর্দান্ত শুরুর আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফিরলেন টাইগারদের ড্যাশিং ওপেনার। দুষ্মন্ত চামিরার বলে এলবিডব্লিউর শিকার হওয়ার আগে ৬ বলে ২ চারে ১৩ রান করেছেন তামিম।

অধিনায়কের বিদায়ের পরপরই রানের খাতা খোলার আগে বিদায় নেন সাকিব আল হাসান। চামিরার করা একই ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন দেশসেরা অলরাউন্ডার। সেই সঙ্গে টাইগারদের দুই টপ-অর্ডারের দুই উইকেট শিকারের পাশাপাশি ওভারটিতে কোনো রান দেননি লঙ্কান পেসার। নিজের দ্বিতীয় ওভারও মেইডেন নেন চামিরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ ‍উইকেট হারিয়ে ১৬ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার লিটন দাস (১) ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম ()।

মঙ্গলবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও টেস্টে খেলেছেন ১৯ বছর বয়সী এই পেসার।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে দুই পরিবর্তন নিয়ে। চোট পাওয়া তাসকিন আহমেদের পরিবর্তে শরিফুল এবং মোহাম্মদ মিঠুনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তবে একাদশে পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। টানা ১০ ম্যাচ পর জয়ের মুখ দেখা টাইগারদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন