1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ও টেস্টে খেলেছেন ১৯ বছর বয়সী এই পেসার।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুই পরিবর্তন নিয়ে। চোট পাওয়া তাসকিন আহমেদের পরিবর্তে শরিফুল এবং মোহাম্মদ মিঠুনের জায়গায় মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে একাদশ সাজিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তবে একাদশে পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৩৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। টানা ১০ ম্যাচ পর জয়ের মুখ দেখা টাইগারদের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি। এই ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক-উইকেটরক্ষক), দানুশকা গুনাতিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, আশেন বানদারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষণ সান্দাকান, দুষ্মন্ত চামিরা

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন