1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অলিম্পিকে দৌড়াবেন জহির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

অলিম্পিকে দৌড়াবেন জহির

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টোকিও অলিম্পিকের জন্য ৪০০ মিটার ইভেন্টে অ্যাথলেট জহির রায়হানকে মনোনীত করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

ফেডারেশনের সিলেকশন কমিটি তিনজনের নাম প্রস্তাব করেছিল: শিরিন আক্তার ১০০ মিটার, মোহাম্মদ ইসমাইল ১০০ মিটার ও জহির রায়হান ৪০০ মিটার।

এই তিনজনের মধ্য থেকে জহির রায়হানের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স বিবেচনায় তাকে মনোনীত করা হয়েছে।

জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর এই অ্যাথলেটের।

টোকিও অলিম্পিকে সবার আগে যোগ্যতা অর্জন করেন আরচার রোমান সানা। এরপর ওয়াইল্ডকার্ড পেয়েছেন দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

ইনজুরির কারণে সবশেষ বাংলাদেশ গেমসে অংশ নেয়া হয়নি জহিরের। পুনর্বাসন শেষে এখন পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়া এই স্প্রিন্টার।

সংবাদটি শুনে উচ্ছ্বসিত জহির বলেন, ‘অলিম্পিকে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। যারা মনোনয়ন দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাবা-মা সংবাদ শুনে খুবই খুশি হয়েছেন। বাড়িতে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে।’

জহিরকে বাছাই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন