1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা মোকাবিলায় তামিমের ‘বড় অংকের দান’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

করোনা মোকাবিলায় তামিমের ‘বড় অংকের দান’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৬০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কয়েকদিন আগে নিজেদের বেতনের অর্ধেক করোনা তহবিলে দেন জাতীয় দলের ২৭ ক্রিকেটার। এবার কাউকে কিছু না জানিয়ে অনেকটা গোপনেই বড় অংকের অর্থ দান করলেন তামিম ইকবাল।

শনিবার (১১ এপ্রিল) এই খবরটি প্রকাশ করেছে দাতব্য সংস্থা ‘ফুটস্টেপস’। তারা জানিয়েছে, বিশাল অংকের দানই করেছেন এই ওপেনার। তবে যেহেতু গোপন দান, টাকার অংক জানানো হয়নি।

করোনার বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশে অঘোষিত লকডাউন চলছে। ফলে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।

সমাজের বিত্তশালীদের মধ্যে অনেকে এগিয়ে আসছেন এই দুঃসময়ে। ক্রিকেটাররাও দলগত এবং ব্যক্তিগত উদ্যোগে বিপদগ্রস্থ মানুষদের সাহায্য সহযোগিতা করছেন।

এর আগে তামিমের উদ্যোগেই জাতীয় দলের ক্রিকেটাররা একত্রিত হয়ে তাদের এক মাসের বেতনের ৫০ ভাগ দান করে দেয়ার সিদ্ধান্ত নেন। এতে উঠেছে ২৬ লাখ টাকা।

এবার তামিম ব্যক্তিগতভাবে বড় অংকের সাহায্য দিলেন দাতব্য সংস্থায়। ‘ফুটস্টেপস’ জাতীয় দলের ওপেনারের এমন মহৎ কাজে ধন্যবাদ জানিয়ে বলেছে, ‘আমাদের কোভিড-১৯ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে খাদ্য সরবরাহের জন্য ব্যাপক অনুদান দেয়ায় বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে চাই।’

‘তামিম আমাদের মিশনে যোগ দিয়েছেন এবং আপনিও আমাদের যতটা সম্ভব সংগ্রামী পরিবারগুলিতে পৌঁছাতে এবং তাদের এই মহামারি থেকে বাঁচতে সহায়তা করতে পারেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন