1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেপাল ঘুরছেন ফুটবলাররা, ট্রফি নিয়ে দেশে ফিরবেন বুধবার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০ নবীজির স্মৃতিবিজড়িত মদিনার সেই কূপগুলো জাতীয় বাজেটে বিনিয়োগবান্ধব, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা

নেপাল ঘুরছেন ফুটবলাররা, ট্রফি নিয়ে দেশে ফিরবেন বুধবার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

হিমালয়ে বুকে ফুটেছে বাংলাদেশের ফুটবলের ফুল। সোমবার সন্ধ্যায় স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। মাঠেই নেচে-গেয়ে প্রথম শিরোপা জয়ের উদযাপনে মেতেছিলেন কৃষ্ণারা। টিম বাসের ভেতরেও চলেছে আনন্দ-নৃত্য। চ্যাম্পিয়ন দলের জন্য টিম হোটেলের পক্ষ থেকে ছিল কেক কাটার আয়োজন। ক্যারিবিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর চ্যাম্পিয়ন গানের তালে সুর মিলিয়ে নেচেছেন সবাই।

তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে অধরা শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাই অল্পতেই শেষ হওয়ার নয়, উদযাপনের বাকি আছে আরও। নেপালে বাংলাদেশ হাই কমিশনের আনন্দ আয়োজন আছে মঙ্গলবার। ইতিহাসগড়া এই নারী দল ট্রফি নিয়ে দল দেশে ফিরবে বুধবার।

নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।

বাংলাদেশের স্বর্ণকন্যাদের বরণ করে নিতে ঠিক কী ব্যবস্থা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- তা এখনও জানা যায়নি। দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আখতারের তেজোদ্দীপ্ত বার্তার পর আপামর ক্রীড়াপ্রেমীদের দাবি, চ্যাম্পিয়ন দলকে যেনো ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করা হয়।

এদিকে আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন দলের মতোই পুরো টুর্নামেন্ট খেলার পর আজ (মঙ্গলবার) একদিনের বিশ্রাম পেয়েছেন নারী দলের ফুটবলাররা। সকালের ফুটবলারদের ছেড়ে দেওয়া হয়েছে কাঠমান্ডু শহর ঘুরে বেড়ানোর জন্য। দলবেধেই ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছেন সাবিনা-সানজিদারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন