1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফুটবল ছাড়লেন মাচেরানো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফুটবল ছাড়লেন মাচেরানো

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৫১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বার্সেলোনা এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

৩৬ বছর বয়সী এই তারকা আর্জেন্টিনার একটি ক্লাবের হয়ে খেলছিলেন।

বার্সায় ৮ বছরের ক্যারিয়ারে দুইবার চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচবার লা লিগা জেতা মাচেরানো রবিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আজকে পেশাদারভাবে ফুটবল ছাড়ার ঘোষণা দিতে চাই। এই ক্লাবকে ধন্যবাদ, তারা আর্জেন্টিনায় আমার ক্যারিয়ার শেষ করার সুযোগ দিয়েছে।’

আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ১৪৭টি ম্যাচ খেলা মাচেরানো রিভার প্লেটে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।

২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত ছিলেন ওয়েস্ট হ্যামে। এরপর চলে যান লিভারপুলে।

কিংবদন্তি এই ফুটবলার হেবেই চীনা ফরচুন ক্লাবে যাওয়ার আগে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বার্সায় ছিলেন।

মাচেরানো মূলত তার ট্যাকলিং স্টাইলের জন্য বেশি বিখ্যাত ছিলেন। বক্সের আশপাশে ফাউল ছাড়া বল ক্লিয়ার করায় এখনো তার জুড়ি মেলা ভার।

২০০৩ সালে আর্জেন্টিনায় অভিষেক হওয়া মাচেরানো চারটি বিশ্বকাপ খেলেছেন। তবে আর্জেন্টিনার সাথে বড় কোনো সাফল্যের দেখা পাননি। বছর দুই আগেই জাতীয় দলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন