1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার হলেন ক্রিকেটার মুশফিকুর রহিম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ১২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার হলেন ক্রিকেটার মুশফিকুর রহিমও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ বন্ধে নিজের কড়া বার্তা তুলে ধরেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

দেশের সাবেক এই অধিনায়ক এভাবে বলেছেন, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না।’

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেশজুড়ে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনের পক্ষে স্ট্যাটাস নেন মুশফিক। পুরোপুরি কালো ব্যক গ্রাউন্ডের একটি ছবি পোস্ট করেন তিনি। যার গায়ে লেখা, ‘ধর্ষণ বন্ধ করুণ, না মানে না।’

এ ছাড়া আলাদা করে ক্যাপশন দিয়েছেন মুশফিক। লিখেছেন, ‘আমরা আর চুপ করে থাকতে পারি না। ধর্ষণ বা যে কোনো ধরনের যৌন হয়রানি কখনো সহ্য করা যায় না। সমাজে এর কোনো জায়গা নেই।’

আরো লেখেন, ‘উঠে দাঁড়াও বাংলাদেশ। ধর্ষণ বন্ধ করুণ, না মানে না।’

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাড়িতে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার জের ধরে ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে সবাই। তরুণেরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় বইছে।

প্রতিবাদের অংশ হিসেবে অনেক ফেইসবুক ব্যবহারকারী নিজেদের প্রোফাইল পিকচার পুরো কালো করে রেখেছেন।

এর আগে ধর্ষণ বন্ধে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব আল হাসান। তিনি নারী ও শিশুর অধিকার নিশ্চিতে নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন