1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিয়ে করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বিয়ে করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিয়ে করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল

বিয়ে করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এ ঘোষণা নিজেই দিলেন।

সেখানে জানান, ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। মুম্বাইয়ে বসবে বিয়ের আসর। তবে করোনা পরিস্থিতিতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত থাকবেন।

গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই তিনি উচ্ছ্বসিত। জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালোবেসেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

আরও জানান, বিয়ের পরও সিনেমায় অভিনয় চালিয়ে যাবেন।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে রূপালি জগতে ফের নিজেকে জানান দেন।

‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগধিরা’তেও দেখা যায় কাজলকে। পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস-সহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

ব্যবসায়ী পরিবারে জন্ম কাজলের। বাবা বিনয় আগারওয়াল কাপড়ের ব্যবসায়ী। ১৬ বছরের ক্যারিয়ারে পঞ্চাশের বেশি তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। ২০১১ সালে রোহিত শেঠির ‘সিংহাম’ সিরিজের প্রথম ছবিতে অজয় দেবগনের নায়িকা হিসেবে অভিনয় করেন কাজল। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘স্পেশাল ২৬’ এ হয়েছিলেন অক্ষয় কুমারের নায়িকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন