1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে!

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পূর্বঘোষিত দিন তিন-তারিখ অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে এর মধ্যে অনেক জলঘোলা হয়েছে। এবার এই সিরিজের সম্ভাব্য নতুন তারিখ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, শ্রীলঙ্কা সফর নিয়ে দুই-তিন দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে তামিম ইকবালরা।

“কোচ, নির্বাচক, প্রধান নির্বাহীর সঙ্গে আলাপ আলোচনা করেছি আজ (শনিবার)। তিন দিনের বিরতি দিয়েছি আমরা। হয়তো আগামী দুই-তিন দিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে সিদ্ধান্ত পাব। যেহেতু আমাদের সফর পিছিয়ে যাচ্ছে, তাই আমাদের হাতে এখন কিছুদিন সময় আছে।”

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আরও বলেন, “শ্রীলঙ্কা থেকে সর্বশেষ বলেছে যে এটা ওদের হাতে নেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার। গতকাল (শুক্রবার) ওরা আশা করেছিল মন্ত্রণালয় কোনো খবর দেবে। কিন্তু সেটা পাওয়া যায়নি। আশা করছি আগামী দুই-তিন দিনের মধ্যে আমাদের ওরা জানতে পারবে। ওরা চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গাইডলাইন সব ঠিক করে ফেলতে। সোমবার বা মঙ্গলবারে হয়তো আবার কিছু জানাবে।”

“যদি সবকিছু ইতিবাচকভাবে হয়, তাহলে হয়তো বা আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। তাই ওদের হাতেও সময় আছে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন