1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আসছে পিয়া ও আজাদ জুটির ‘পাপ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

আসছে পিয়া ও আজাদ জুটির ‘পাপ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া ও অভিনেতা এ কে আজাদ আদর। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল তাঁদের এক করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপ’-এ।

সম্প্রতি রোমান্টিক গল্পের স্বল্পদৈর্ঘ্যটির শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। ঢাকার বেশকিছু লোকেশনে এর দৃশ্য ধারণ হয়েছে। এটি শিগগিরই একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

‘পাপ’ নিয়ে আজাদ আদর বলেন, মাঝে বেশ কিছুদিন নাটকে কাজ করেনি। এরমধ্যে সিনেমা নিয়েই একটু ব্যস্ত ছিলাম। সেসঙ্গে নিজের ফিটনেসে একটু পরিবর্তন আনতে কিছুটা সময় নিয়েছি। আর নতুন যে কাজটি করলাম, এটি আসলে একটু অন্যরকম।

তিনি আরও বলেন, পিয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। এতে আমাদের দুজনের নতুন কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। আশা করছি সবার ভালো লাগবে।

একটি টেলিভিশন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন এ কে আজাদ আদর। একাধারে কাজ করেছেন নাটক, টেলিফিল্মে ও মিউজিক ভিডিওতে। এরই মধ্যে তার দুটি সিনেমারও শুটিং প্রায় শেষের দিকে। আরও বেশকিছু সিনেমার ব্যাপারে আলাপ হচ্ছে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন