1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনুমোদন পাওয়া অনলাইন নিউজ পোর্টালের তালিকা সংশোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

অনুমোদন পাওয়া অনলাইন নিউজ পোর্টালের তালিকা সংশোধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিবন্ধনের অনুমোদন পাওয়া অনলাইন নিউজ পোর্টালের তালিকা সংশোধন করা হয়েছে। আগে ৪৪টি নিউজ পোর্টালকে নিবন্ধন দেওয়ার কথা জানানো হলেও ১০টি বাদ পড়েছে।

৩০ জুলাই রাতে ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।

ওই দিন রাত সাড়ে ১২টার পর সেই তালিকা থেকে দৈনিক সংবাপত্রের অনলাইন সংস্করণগুলোর নাম বাদ দিয়ে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালের নতুন তালিকা প্রকাশ করা হয়।

সেখানে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) একটি ‘চলমান প্রক্রিয়া’। যেসব অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে সরকার নির্ধারিত সংস্থাগুলোর ‘অনাপত্তি’ পাওয়া গেছে, শুধুমাত্র সেগুলোর তালিকা প্রকাশ করা হল এবং তাদের রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হলো। পরবর্তীতে অন্যান্য অনলাইন নিউজ পোর্টালগুলোর ব্যাপারে অনাপত্তি প্রতিবেদন প্রাপ্তির সঙ্গে সঙ্গে সেগুলোর নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। তাই এ বিষয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

অনাপত্তিপ্রাপ্ত নিউজ পোর্টালগুলোকে তালিকা প্রকাশের পর ২০ কার্যদিবসের মধ্যে ‘সরকারি বিধি-বিধান অনুসরণ করে’ নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলেছে তথ্য মন্ত্রণালয়।

প্রথমে যে ৪৪টি অনলাইন পোর্টালকে অনুমোদন দেওয়া হয় সেগুলো হেলো- বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন ডটকম, বণিক বার্তা ডটকম, ঢাকা টাইমস ডটকম ডটবিডি, ভোরের কাগজ ডটনেট, সংবাদ প্রতিদিন২৪ ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি২৪ লাইভ ডটকম, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপিবিডি ডটকম, একুশে সংবাদ ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ একাত্তর নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা৭১ ডটকম, দ্যা রিপোর্ট ২৪ ডটকম, ভোরেরপাতা ডটকম, জার্নাল২৪ ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, বিডিলাইভ ২৪ ডটকম, বাংলাদেশ২৪ অনলাইন ডটকম, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস বিডি ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ২৪ বিডি ডটকম, শেয়ার নিউজ২৪ ডটকম, দিনের শেষে ডটকম, সমকাল ডটনেট, জাগোনিউজ ডটকম, ওমেন আই ২৪ ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সি নিউজ ভয়েস ডটকম, এবিনিউজ ২৪বিডি ডটকম, আওয়ার নিউজ ২৪ ডটকম, বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, বর্তমান খবর ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, বিডি মর্নিং ডটকম, ই বার্তা ২৪ ডটনেট, জুম বাংলা ডটকম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন