1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিয়ে ও সাম্প্রতিক নানা ইস্যুতে যা বললেন পরীমনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

বিয়ে ও সাম্প্রতিক নানা ইস্যুতে যা বললেন পরীমনি

বিনোদন ডেস্ক।।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি সত্যিই জানি না।’ সাংবাদিকদের কাছে নিজের বিয়ে নিয়ে এভাবেই বললেন চিত্রনায়িকা পরীমনি। তবে শুধু নিজের বিয়ের বিষয়েই নয়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন তিনি।

দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তা থেকে মুক্তি চাই।’

এক পর্যায়ে শাকিবকে পেছনে ফেলে ফলোয়ারের দিক থেকে শীর্ষে থাকা প্রসঙ্গে উঠলে এই নায়িকা বলেন, গত তিন বছর ধরে দেখছি কোথাও কোথাও লেখা হয়—সাকিব আল হাসানের কাছে হেরে গেলেন পরীমণি। বিশ্বাস করুন, আমি কখনো এসব নিয়ে ভাবিনি। আমরা দুইজন দুই প্রান্তের মানুষ। সাকিব আল হাসান আন্তর্জাতিক মানের একজন ক্রীড়াবিদ, আর আমি দেশের একজন শিল্পী। তবে মানুষ যে আমাকে এত ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

নিজের বিরুদ্ধে করা মামলা  ও জেল জীবন নিয়েও কথা বলেন পরী। বলেন,  ‘তখন গ্রেপ্তারের কোনো ওয়ারেন্ট ছিল না। এমনকি আমার বাসায় তল্লাশি চালানোর অনুমতিও তাদের কাছে ছিল না। পরে পুরো ঘটনার বর্ণনা শুনে আমার মনে হয়েছে, অনেক কিছুই পরিকল্পিত ছিল।’

আইনি লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কোনো সত্য চিরদিন চাপা থাকে না। এই বিশ্বাস নিয়েই ছয় বছর পার করেছি। আমি আইনের ওপর আস্থা রাখি। একদিন আদালত অবশ্যই আমাকে সেই সম্মান ফিরিয়ে দেবে।’

মামলায় নিয়মিত হাজিরা দেওয়ার বিষয়ে এই অভিনেত্রীর ভাষ্য, ‘মামলাটি কোনো ব্যক্তি করেননি। বলা হয়েছিল, আমি নাকি বিভিন্ন মানুষকে বিরক্ত করি, ব্ল্যাকমেইল করি—এ ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন লাগে, যেভাবে লাগে, ততদিন হাজিরা দেব। কারণ, আমার বিশ্বাস সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন