1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওটিটিতে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ওটিটিতে আসছে নাজিফা তুষির ‘অ্যানি’

বিনোদন ডেস্ক।।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর “Women in Series” বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ আলোচিত ‘অ্যানি’। শিগগিরই আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনি সিরিজ।

গতকাল ২৯ জুন আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে ‘অ্যানি’র নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘অ্যানি’র নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তানভীর হোসেন ও অন্যানরা।

প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছেও সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক ‘অ্যানি’র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

সিরিজে নাম ভূমিকায় থাকা নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে।

এর আগে ৯ জুন জার্মানির কোলন শহরে ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’এ অনুষ্ঠিত হয় ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার। ‘সেরিয়েনক্যাম্প’ মূলত শুধুমাত্র সিরিজের জন্য নিবেদিত একটি এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল। আর ‘অ্যানি’র মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক অঙ্গনের এমন একটি সিরিজ-কেন্দ্রিক উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের কোনো সিরিজ।

‘মেট্রোভিডিও’, ‘ক্যাটালগ’, ‘জিরেল’ এবং ‘অডেশাস অরিজিনালস’ এর ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন প্রযোজক এহসানুল হক বাবু, আলি আফজাল উজ্জ্বল, সহ-প্রযোজক শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, তানভীর হোসেন, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম, রায়হান সিকদার ও নির্বাহী প্রযোজক অপূর্বা বকশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন