1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘যুগপৎ আন্দোলনে’ শরিক দলের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

‘যুগপৎ আন্দোলনে’ শরিক দলের নেতাদের নৈশভোজের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা সাড়ে ৭টায় এই অনুষ্ঠান হবে বলে তথ্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেন, ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে শরিক দলের দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিত নেতাদের কাছে প্রধানমন্ত্রীর কার্ড পৌঁছিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আতিকুল রহমান রুমন।

অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ শরিকদের সাথে বৈঠকে বসছেন তারেক রহমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন