1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, যারা হলেন সেরা নায়ক-নায়িকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঘোষিত হলো ২০২৪ সালের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে ‘চন্দু চ্যাম্পিয়ন’ ও ‘ব্রামায়ুগম’ সিনেমায় অভিনয়ের জন্য যৌথ শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন কার্তিক আরিয়ান এবং মামুট্টি। অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামী গৌতম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার–২০২৪-এ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘আর্টিকেল ৩৭০’। সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সুহাস জমভালে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৪ : পুরস্কারপ্রাপ্তদের পূর্ণ তালিকা

চূড়ান্ত বিচার কার্যক্রম শেষে ২০২৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর ২৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

সেরা ছবি: আর্টিকেল ৩৭০

সেরা পরিচালক: রাজকুমার পেরিয়াসামি (চলচ্চিত্র: আমরন)

সেরা অভিনেতা (প্রধান চরিত্র): কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন) এবং মামুট্টি (ব্রহ্মযুগম)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র): ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)

সেরা জনপ্রিয় চলচ্চিত্র: কল্কি ২৮৯৮ এডি

সেরা নবাগত পরিচালকের ছবি: স্বাতন্ত্র্য বীর সাভারকর

জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা চলচ্চিত্র: ক্যাপ্টেন মিলার

সেরা শিশু চলচ্চিত্র: ৩৫ – চিন্না কথা কাডু

পার্শ্ব চরিত্র ও শিশু শিল্পী

সেরা সহ-অভিনেতা/অভিনেত্রী: রূপশ্রী বারকাদি (মিথ্যা), সচনা নামিদাস (মহারাজা) এবং সঞ্জয় মিশ্র (ভক্ষক)

সেরা শিশু শিল্পী: ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব ও গীতশ্রী চক্রবর্তী (চলচ্চিত্র: অঙ্ক কি কঠিন), অরুণদেব পোথুলা (৩৫ – চিন্না কথা কাডু) এবং অতীশ এস শেট্টি (মিথ্যা)

বিশেষ উল্লেখ: সুরেন জি (আই মেইয়াঝাগান) এবং ধনুশ (ক্যাপ্টেন মিলার)

সঙ্গীত ও নেপথ্য কণ্ঠ

সেরা সংগীত পরিচালনা: জি ভি প্রকাশ কুমার (অমরন) এবং শাশ্বত সচদেব (আর্টিকেল ৩৭০)

সেরা গায়ক/গায়িকা: বৈকম বিজয়লক্ষ্মী (চলচ্চিত্র: এআরএম – গান: ‘আঙ্গু ভানা কোনিলু’) এবং অভয় যোধপুরকর (চলচ্চিত্র: ঘরাঁত গণপতি – গান: ‘নভসাছি গৌরী মাঝি’)

সেরা গীতিকার: মনোজ মুন্তাশির (গান: ‘জানে দো’ – চলচ্চিত্র: ময়দান)

কারিগরি ও অন্যান্য বিভাগ

সেরা চিত্রনাট্য: যোগেশ দেশপাণ্ডে (স্বর্গন্ধর্ব সুধীর ফাড়কে) এবং বন্দিরেড্ডি সুকুমার (পুষ্পা ২)

সেরা সংলাপ: ভেঙ্কি আতলুরি (লাকি ভাস্কর)

সেরা সিনেমাটোগ্রাফি: শেহনাদ জালাল (ভ্রমযুগম)

সেরা অ্যাকশন পরিচালনা: অনি আরাসু (মহারাজা)

সেরা কোরিওগ্রাফি: বিজয় গঙ্গোপাধ্যায় (স্ত্রী ২)

সেরা প্রোডাকশন ডিজাইন: নিতিন জিহান চৌধুরী (কল্কি ২৮৯৮ এডি)

সেরা কস্টিউম ডিজাইন: দিপালী নূর এবং শীতল শর্মা (পুষ্পা ২)

সেরা মেকআপ: পি রবি কুমার (কমিটি কুরোল্লু)

সেরা এডিটিং: আর কালাইভানন (আমরন)

সেরা সাউন্ড ডিজাইন: মানস চৌধুরী (ভুল ভুলাইয়া ৩)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন