1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সাংসদ ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন মুসলমান এই দেশে যতটুকু সুজোগ সুবিধা পাবেন ঠিক ততটুকুই সনাতন ধর্মাবলম্বী সহ অন্য ধর্মের মানুষেরাও পাবেন। আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি, সকল ধর্মের মানুষকে ধারণ করি। বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পঞ্চগড়ের জালাসী চানপাড়া মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আজাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার”- এই স্লোগানকে সামনে রেখেই সরকার দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে চায়।
তিনি আরও বলেন, সনাতন ধর্মের এই অনুষ্ঠানে অনেক মুসলমান ভাইও এসেছেন বাংলাদেশের এই চিরচেনা সংস্কৃতির ঐক্যে যেন কোন ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী ফাটল ধরাতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

রথযাত্রা উৎসব অনুষ্ঠানে রাধাগোবিন্দ নামহট্ট মন্দিরের সভাপতি দেবানন্দ দামোদার দীনবন্ধুর সভাপতিত্বে এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক সদস্য আব্দুল্লাহ রণিক, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে চানপাড়া মন্দির থেকে একটি রথযাত্রা বের করা হয়।
এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলা মন্দির ও বোদা উপজেলার সিপাইপাড়া সন্ন্যাসী মন্দিরে রথযাত্রা উৎসবে যোগ দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন