1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টলিউডে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তার হাতে হাতকড়া পরায়। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুললেন শ্রাবন্তী।

নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী লেখেন, “২০২৪ সাল থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট, দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে। যদিও ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পরে আগামী দিনে আর কোনও ভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি জানিয়েছি।”

আজ সোমবার (১৩ জুলাই) তাঁকে হাওড়া আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

ঘটনার বেশ কিছুদিন পর গত ১২ জুন ওই তরুণী বাদী হয়ে চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষণের মামলা দায়ের করে তদন্তে নামে। গোপনসূত্রের ভিত্তিতে গতকাল রোববার (১২ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন