1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে জেলা পুলিশের চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৮টা ও রাত ৯টা ৫০ মিনিটে সদর উপজেলার সুমন হোটেল সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টার এলাকা এবং বাদামতলা জনতা ক্লাব এলাকায় অভিযান চালানো হয়।
এসময় নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৬৯ হাজার টাকা।
এছাড়া একইদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর উপজেলার থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল সরদার (৩০) নামে এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তরুণ সমাজকে রক্ষায় মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন