1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে অনিয়ম: সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তা গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

মাদারীপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যে অনিয়ম: সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তা গ্রেপ্তার

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাদ্যসামগ্রী নিয়ে অনিয়মের ঘটনায় সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।  তদন্তে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার এফআইআর নং-৮৫, জিআর নং-২৮৫, তারিখ ২৭ এপ্রিল ২০২৬-এর মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)-কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের বিষয়ে যথেষ্ট প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, “স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন