1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মাদারীপুরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টা ২০ মিনিটে রাজৈর উপজেলার পশ্চিম মোল্লাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল হাওলাদার (৩৫), মিন্টু ফকির (৪০), বিষ্ণু পুইস্তা (৩০), শাওন নপ্তী (২৭) ও মামুন হাওলাদার (৩৪)।
পুলিশ জানায়, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজৈর থানার পশ্চিম মোল্লাদী এলাকার একটি বাগানে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিদের আটক করে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
পুলিশের সিডিএমএস যাচাইয়ে দেখা যায়, গ্রেপ্তারকৃত সোহেল হাওলাদারের বিরুদ্ধে সাতটি, শাওন নপ্তীর বিরুদ্ধে ছয়টি এবং মামুন হাওলাদারের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ফারিহা রফিক ভাবনা বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন