1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বিনোদন ডেস্ক-
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর-ই চোখ মুছে কাজে মন দেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। যুক্ত হন এক ওয়েব সিরিজে। এবার সেখানেও এলো ধাক্কা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

‘তারকাটা’ নামের এক ওয়েব কনটেন্টে যুক্ত হয়েছিলেন প্রিয়াঙ্কা। এতে তার সহ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জি ফাইভের সঙ্গে যৌথ প্রযোজনায়ও ছিলেন তিনি। সিরিজটি মুক্তির আগে হঠাৎ নিজেকে সরিয়ে নিয়েছেন। বিষয়টি জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

tarkata_cover

গেল শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বিক্রম জানান, তিনি আর ‘তারকাটা’র প্রযোজকের ভূমিকায় থাকছেন না। তার কথায়, “বেশ কিছু সৃজনশীল মতপার্থক্যের কারণে সিরিজ ‘তারকাটা’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’। সিরিজের প্রিমিয়ার হওয়ার কথা জি ফাইভ-এ। তবে সিদ্ধান্ত অনুযায়ী, বিক্রম চট্টোপাধ্যায় এ ছবির প্রযোজকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।”

তবে প্রযোজনার দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে রাখলেও বাকি সব জায়গায় ‘তারকাটা’র সঙ্গে থাকবেন বলে জানান বিক্রম। ছবির প্রচারণা নিয়ে যেসব কর্ম পরিকল্পনা রয়েছে সেসবেরত সঙ্গে পাওয়া যাবে তাকে।

Vikram-Chatterjee-1

এদিকে বিক্রমের এমন সিদ্ধান্তে হতবাক নেটিজেনরা। অনেকে কৌতূহলী। জানতে চাইছেন দায়িত্ব থেকে সরে যাওয়ার কারণ। তবে সে সম্পর্কে টু শব্দটি করেননি অভিনেতা।

‘তারকাটা’-এর পরিচালক শমীক রায়চৌধুরী। এর আগে তিনি ‘বেলাইন’ বানিয়েছেন। অভিনয়ে প্রিয়াঙ্কা ছাড়াও আছেন দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য, আয়ুশ দাস প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন