1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পঞ্চগড় সদর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোছা. আফরোজা প্রধান, যিনি মোলানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আছিম উদ্দিন, প্রধান শিক্ষক, সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী মর্তুজা, সহকারী শিক্ষক, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (১৫মে) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদুল্লাহ আজাদ ও মোঃ কেরামত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক। সভা পরিচালনা করেন আইন বিষয়ক সম্পাদক অসীম কুমার দত্ত।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের অধিকার আদায় এবং নতুন কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ শিক্ষা ও সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন