1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতা:

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “আমাকে কে ভোট দিয়েছেন, কে দেননি তার উপর নয় বরং আপনার পরিচয় আপনি বোদা-দেবীগঞ্জ নির্বাচনী এলাকার মানুষ। আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুযোগ ভোগ করবেন।”

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শুক্রবার (১৫মে) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রতি শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, নগদ অর্থ ও জেলে পরিবারের মাঝে জাল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের একজন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে ছুটে বেড়ালেও আমার মন পরে থাকে পঞ্চগড়ে। সরকারে মাত্র তিন মাস অতিবাহিত হলো, একটু সময় দিন এই এলাকার কোন রাস্তাঘাট কাঁচা থাকবেনা, এমনকি কোন মন্দির মসজিদ ধর্মীয় উপাসনালয় থাকবেনা যেখানে প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পৌছাবেনা। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বোদা দেবীগঞ্জ এলাকায় উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে।

পরে তিনি চুয়াত্তর জন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ তিনহাজার টাকা, চল্লিশ জন কে হুইল চেয়ার সহ অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এসময় অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণী বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম প্রমুখ সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন