1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাব ৩ জনকে কান ধরে উঠবস

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র‌্যাবের তিনজনকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী। র‌্যাব ৯ এর পরিচয় দানকারি র‌্যাব সদস্যরা হলেন হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ (বিজিবি), কনস্টবল মো: কাজল মিয়া (পুলিশ) ও কনস্টবল মো: আব্দুল মালেক (পুলিশ) বলে জানা গেছে। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, (অজ্ঞাত ও ভিডিওতে চেহারা দেখা যায়নি।) একজন লোক র‌্যাবের উল্লিখিত তিন জন সদস্যকে মারমুখি অবস্থায় কানে ধরে শপথ করাচ্ছেন আর কোনো দিন যেনো খাগাতোয়া গ্রামে না আসে। এ নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ভয়ের উদ্রেক হয়েছে। এ ঘটনার পর পুরুষ শূ্ণ্য গ্রামে আতংকিত নারী ও শিশুরা।

স্থানিয় মেম্বার ও চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাদের মুঠোফোনটি বন্ধ পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের প.প. ডা. হাবিবুর রহমান জানান, আহতরা হাসপাতালে এলে উনাদেরকে আমরা র‌্যাব ৯ এর পরিচয়ে চিকিৎসা সেবা দেই। বর্তমানে উনারা আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল আলম জানান, খাগাতোয়া গ্রামের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে তদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন