1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

১২০ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিরপুর টেস্টে বড় লিডের পথে ছুটছে বাংলাদেশ। আজ চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারালেও মুমিনুল হক ও নাজমুল শান্তর জুটিতে ১২০ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে টাইগাররা।

মিরপুর টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল কোনো উইকেট না হারিয়ে ৩৪ রানের লিড নিয়ে। দলীয় ৭ রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। জোড়া ধাক্কা খেয়েছে নাজমুল শান্তর দল। মাহমুদুল হাসান জয়ের পর সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার সাদমান ইসলামও।

দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন জয়। ব্যক্তিগত ৫ রানেই আউট হন তিনি। এরপর ক্রিজে আরেক ওপেনার সাদমানের সঙ্গী হন মুমিনুল হক। তবে এ জুটিও বড় হয়নি।

বাংলাদেশের দলীয় ২৩ রানে ফের ব্রেক থ্রু পায় পাকিস্তান। এবার উইকেটের দেখা পান হাসান আলি। তাঁর বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন সাদমান। এরপর ক্রিজে আসেন অধিনায়ক।  শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া টাইগারদের হয়ে প্রতিরোধ গড়ে শান্ত-মুমিনুল জুটি। দুজন মিলে পাকিস্তানি বোলারদের চাপ সামলে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন। এ জুটিতেই বড় লিডের স্বপ্ন দেখছে টাইগাররা।

শান্ত-মুমিনুল মিলে লাঞ্চের আগে গড়েছেন ৭০ রানের জুটি। মুমিনুল ৩৭ রানে ও শান্ত অপরাজিত আছেন ৩৪ রানে। এ জুটিতে বাংলাদেশের লিড পৌঁছেছে ১২০ রান। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন