1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনিকে চিরবিদায়, জানাজায় ছিলেন তিন ছেলে বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে অনলাইন জুয়া, মাদক এবং সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই সভাটি হয়েছে।

​শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম-এর সভাপতিত্বে ও মীর আলী আহমেদ মনির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান।

​সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধি নির্মূল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে এসকল ধ্বংসাত্মক পথ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুুদুল ইসলাম মাসুদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রফিকুল ইসলাম, মোঃ বায়েজিদ আহম্মেদ বাবু, ইমাম হোসেন শাহিন, মোঃ ধন মিয়া সরকার, এবং মোঃ মোস্তাক আহাম্মদসহ অন্যান্যরা।

বক্তারা সমাবেশে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করে জোরালো বক্তব্য দিয়ে কঠোর হুঁসিয়ারি দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন