1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে রুমি ও দোলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে রুমি ও দোলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। আগামী ৮ মে মেগা পর্বের মাধ্যমে শেষ হচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিক। শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান।

সিরিজের টাইটেল গানের সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি নিজেই; তাঁর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। একটি বিশেষ দৃশ্যে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে তাঁদের দুজনকে, যেখানে তাঁরা সরাসরি গানটি গেয়ে শোনাবেন। এ প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘পুরো পরিকল্পনাটি নির্মাতা রাজের। তাঁর অনুরোধেই আমরা একটি বিশেষ দৃশ্যে থাকছি। এখানে আলাদা কোনো চরিত্র নয়, আমাদের শিল্পী পরিচয়েই দর্শক আমাদের দেখতে পাবেন।’

সিরিজে টাইটেল গানের বাইরেও আরও দুটি গান দর্শকদের মন জয় করেছে। শাহরিয়ার মার্সেলের সুর ও কণ্ঠে ‘সে মানালে’ এবং প্রত্যয় খান ও সুস্মিতার দ্বৈত কণ্ঠে ‘জানি না’ শিরোনামের গান দুটি সিরিজের বাড়তি প্রাপ্তি।

eta

গত বছরের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার চ্যানেল আইয়ে এবং পরে ইউটিউবে প্রচার হলেও শেষ সপ্তাহে এসে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৫১তম পর্বটি ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তি পাবে। এর ঠিক পরদিন ৮ মে শুক্রবার বেলা ৩টায় প্রচার করা হবে ৯২ মিনিটের মেগা পর্ব।

সাধারণত প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচারিত হয়ে আসছিল ‘এটা আমাদেরই গল্প’। ৫২ পর্বে শেষ হবে ধারাবাহিকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু ও দীপা খন্দকারসহ আরও অনেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন