1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুক্তা ,জামালপুর
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য বিশেষ যানবাহন সুবিধা এবং জনস্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে গুজব প্রতিরোধ, মানব পাচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা রোধ, ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শহীদ জিয়াউর রহমান কলেজ অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, শহীদ জিয়াউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাহমিদা বেগম, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. এএএম আবু তাহের।

ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, নারীর অধিকার, নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন