1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যৌন হয়রানি নিয়ে মন্তব্য, বেকায়দায় হানসিকা মোতওয়ানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

যৌন হয়রানি নিয়ে মন্তব্য, বেকায়দায় হানসিকা মোতওয়ানি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের আলোচিত বিষয় ‘কাস্টিং কাউচ’ বা যৌন হয়রানি। এই স্পর্শকাতর ইস্যু নিয়ে মন্তব্য করে এবার সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। তার এক বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হানসিকাকে প্রশ্ন করা হয়েছিল, ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় তিনি কখনও কাস্টিং কাউচের মতো কোনো অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কি না। জবাবে অভিনেত্রী জানান, তার এমন কোনো তিক্ত অভিজ্ঞতা নেই। তবে বিতর্কের জন্ম দেয় তার পরবর্তী বাক্যটি।

হানসিকা বলেন, “যারা শুধুই কাজ করতে আসেন, তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে না। আমি কেবল কাজ করতেই এসেছিলাম, তাই আমার সঙ্গে এমন কিছু হয়নি।”

তার এই মন্তব্যটিকে অনেকেই ভুক্তভোগী অন্য অভিনেত্রীদের প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন। নেটিজেনদের মতে, হানসিকা পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন- যাদের সঙ্গে এমন ঘটনা ঘটে, তাদের উদ্দেশ্য কেবল কাজ করা নয়।

একজন নারী হয়ে অন্য নারীদের যন্ত্রণাকে এভাবে খাটো করে দেখায় তার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভক্ত ও সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন, নিজের অভিজ্ঞতা নেই মানেই যে সমস্যার অস্তিত্ব নেই- এমন ধারণা পোষণ করা ভুল।

সাক্ষাৎকারের ওই অংশটি ভাইরাল হওয়ার পর থেকে বিতর্ক চললেও হানসিকা এখন পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশ করেননি। তবে তার এই বক্তব্য বিনোদন জগতে কাস্টিং কাউচের মতো গভীর সমস্যাটিকে পুনরায় নতুন বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

হানসিকা ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। ২০০৩ সালে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘শাকা লাকা বুম বুম’ এবং পরবর্তীতে হৃতিক রোশনের ‘কোই মিল গয়া’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

২০০৭ সালে অল্লু অর্জুনের বিপরীতে তেলেগু সিনেমা ‘দেশামুদুরু’র মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে তিনি শীর্ষস্থানীয় নায়িকাদের একজন হয়ে ওঠেন।

দীর্ঘদিনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার সোহেল খাতুরিয়ার সঙ্গে রাজকীয় আয়োজনে ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের বিয়ের পুরো প্রক্রিয়াটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ডকুমেন্টারি হিসেবে প্রচার করা হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন