1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: কলিম উদ্দিন মিলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব হোক সম্প্রীতি ও মিলনের সেতুবন্ধন: কলিম উদ্দিন মিলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎সুনামগঞ্জ সংবাদদাতা।।

‎সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, “শারদীয় দুর্গোৎসব হোক সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মিলনের সেতুবন্ধন।”

‎বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

‎কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,“শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ,এখানে সব ধর্মের মানুষ সমানভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

‎তিনি আরও বলেন,“দলীয় নির্দেশনা অনুযায়ী আমি এলাকার প্রতিটি পূজামণ্ডপে যাচ্ছি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার চেষ্টা করছি।”

‎এর আগে সারাদিনব্যাপী তিনি মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

‎পরিদর্শনকালে সর্বজনীন দোয়ারাবাজার দুর্গাপূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায় কলিম উদ্দিন আহমদ মিলনের হাতে ধানের শীষ উপহার দেন।

‎এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম.এ বারী,উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম পাশা রিগেন,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,ছাত্রদলের আহ্বায়ক শাহাবুদ্দিন শিহাব, সদস্য সচিব সাজিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সঙ্গে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন