1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১২৬ শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকা দ্বিতীয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

১২৬ শহরের মধ্যে বায়ু দূষণে ঢাকা দ্বিতীয়

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বের মোট ১২৬টি শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

একিউ ইনডেক্সে ২০১ থেকে ৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

আজ ঢাকার যেসব এলাকায় বায়ু মান খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো— ইস্টার্ন হাউজিং-২, বেচারাম দেউড়ী, কল্যাণপুর, হেমায়েতপুর, গুলশান-২ ইত্যাদি।

এদিন ওই সময়ে ২৮১ স্কোর নিয়ে বায়ু দূষণে শীর্ষ স্থানে ছিল পাকিস্তানের শহর লাহোর।

এদিকে, ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান প্রায়ই খুঁকিপূর্ণ হয়ে ওঠায় সবাইকে ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে যারা বেশি সংবেদনশীল, তারা যেন পারতপক্ষে ঘরের বাইরে না যায়।

এছাড়াও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনি স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে দুইবার পানি ছিটানো, পুরনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করার অনুরোধ জানানো হয়েছে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন