বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

রাশিয়া থেকে ইউরোপে যাওয়া গ্যাস পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশে স্থাপন করা নর্ডস্ট্রিম পাইপলাইনে আরও একটি ছিদ্র খুঁজে পাওয়ার দাবি করেছে সুইডেন। এর ফলে এই সপ্তাহে গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে চতুর্থ ছিদ্রের খোঁজ পাওয়া গেলো। একের পর এক ছিদ্র শনাক্ত হওয়ায় নাশকতার আশঙ্কাও জোরালো হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সুইডিশ কোস্টগার্ড জানিয়েছে, নর্ডস্ট্রিম ১ এর যেই জায়গায় বড় একটি ছিদ্র পাওয়া গেছে, তার কাছেই নর্ডস্ট্রিম ২-এ চতুর্থ আরেকটি ছিদ্রের খোঁজ পেয়েছেন তারা। সবচেয়ে বড় ছিদ্রটির এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বুদবুদের সৃষ্টি হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে নর্ডস্ট্রিম ১ ও ২-তে ছিদ্র খুঁজে পাওয়ার কথা জানায় ডেনমার্ক ও সুইডেন। বর্তমানে এই দুটি পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এই ঘটনাকে ‘পরিকল্পিত, বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন নাশকতার’ ফল বলে অভিহিত করেছে ন্যাটো। তাদের অভিযোগ রাশিয়াই এই কাজ করেছে। তবে রাশিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সুইডেনের জাতীয় ভূকম্পবিদরা বলছেন, পাইপলাইন দুটিতে ছিদ্র খুঁজে পাওয়ার আগে পানির গভীরে বড় বিস্ফোরণ ঘটেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ‘আমেরিকান গোয়েন্দাদের নিয়ন্ত্রিত অঞ্চলে’ বিস্ফোরণ ঘটেছে।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগেল বার্জার বলেছেন, এসব ঘটনার পেছনে কোনো রাষ্ট্রের হাত রয়েছে।

একই কথা বলেছেন ফিনল্যান্ডের নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান অ্যান্টি পেলতারি। তবে কোন রাষ্ট্র এতে জড়িত থাকতে পারে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, যেকোনো পরিকল্পিত আক্রমণকে ‘একসাথে ও দৃঢ়ভাবে’ মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ।

ইউক্রেনকে সমর্থন করায় রাশিয়া পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে গ্যাস সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অনেক আগে থেকেই অভিযোগ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, নর্ডস্ট্রিমে ছিদ্রের ঘটনায় তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’। এখানে পরিকল্পিত হামলা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE