1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের আইসিসির মাস সেরা মনোনয়নে মুশফিক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ফের আইসিসির মাস সেরা মনোনয়নে মুশফিক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

ফের আইসিসি মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মুশফিকুর রহিম। মে মাসের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে আছেন দুই শ্রীলঙ্কান। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও পেসার আশিথা ফার্নান্দো।

ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে স্মরণীয় সময় কেটেছে মুশফিকের। বাংলাদেশ সিরিজ হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশি। দলের দুঃসময়ে সামাল দেওয়া দুই সেঞ্চুরিতে করেন ৩০৩ রান। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের ক্লাবে নাম লেখান তিনি।

এর আগে গত বছর মে মাসে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা মনোনয়ন পেয়েছিলেন মুশফিক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন