1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা স্পিন ভালো খেলি না: মুমিনুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমরা স্পিন ভালো খেলি না: মুমিনুল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ডারবান টেস্টের পর পোর্ট এলিজাবেথেও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। একদিন বাকি থাকতেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

পোর্ট এলিজাবেথে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় টাইগাররা। সেই সঙ্গে ৩৩২ রানে হেরে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হলো সফরকারী দল।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। টাইগারদের ধরাশায়ী করেছেন কেশব মহারাজ ও সাইমন হার্মার। যেখানে মহারাজের শিকার ৭ উইকেট আর হার্মারের ৩।

ডারবানে এই দুই দ. আফ্রিকান স্পিনার নাকানি-চুবানি খাইয়েছেন টাইগারদের। পোর্ট এলিজাবেথেও তাই হলো। হারের পেছনে কোনো অজুহাত দাঁড় না করালেও মুমিনুল হক জানালেন, তারা স্পিন ভালো খেলেন না।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমরা স্পিনের বিরুদ্ধে ভালো খেলোয়াড় নই। এটা হয়তো খারাপ শোনাতে পারে। তবে দলের এক-দুজন ছাড়া, দলের অনেকে স্পিন সামলাতে পারে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন