1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে: পাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে: পাপন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাসেল ডমিঙ্গোকে নিয়ে যতোই সমালোচনা হোক, তার অধীনে দু’বার ইতিহাস গড়ে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়। যা কিউইদের মাটিতে তিন ফরম্যাটেও টাইগারদের প্রথম জয়ও। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজ জয়।

জয়ের আশা নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু ডারবান টেস্টের প্রথম চারদিন ভালো খেললেও পঞ্চম ও শেষদিনে ব্যাটারদের ব্যর্থতায় লজ্জাজনকভাবে হারে সফরকারীরা।

অবশ্য বাংলাদেশের এমন হারের পরও দলের প্রধান কোচ ডমিঙ্গো পাশে পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। তিনি মনে করেন, দ. আফ্রিকান কোচকে অযথা বলির পাঁঠা বানানোর চেষ্টা করা হয়।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পাপন বলেন, ‘আমার মনে হয়, যেকোনো খারাপ পারফরম্যান্সের পর অযথা আমরা ডমিঙ্গোকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করি। সব ক্রিকেটার কি ডমিঙ্গোর কথা শোনে? আমি জানতে চাই, ক্রিকেটাররা কি সত্যিই শোনে তারা (কোচরা) কী বলতে চায়?’

বিসিবি প্রেসিডেন্ট আরও বলেন, ‘যেসব ক্রিকেটার ডমিঙ্গোর কথা শোনে তারা ঠিকই উন্নতি করছে। আমি লিখে দিতে পারি, যদি ১৫ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলি, অন্তত ১১ জন বলবে ডমিঙ্গো দুর্দান্ত কোচ। ২/৩ জয় হয়তো আছে যারা অন্য কথা বলবে। তারা কোচের কথা শোনে না। যারা কোচের কথা শোনে না, তাদেরকে জিজ্ঞেস করে লাভ কী? যারা কোচের সঙ্গে কাজ করছে, তাদের কথা শুনতে হবে। যখন তারা ফিরবে তখন কোচের সামনে সবার সঙ্গে বসে সব কিছু সমাধান করব।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন