1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনন্য মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

নতুন ওয়েব সিরিজ নির্মাণ করছেন অনন্য মামুন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক |

জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন এবার সিনেবাজের জন্য ওয়েব সিরিজ বানাচ্ছেন। ওয়েব সিরিজটির নাম ‘মিষ্টির প্যাকেট’। জানা গেছে এটি ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজের সবচেয়ে বড় বাজেটের ওয়েব সিরিজ।

১৪ই মার্চ, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। এই বিষয়ে নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজকেই সিনেবাজের সাথে চুক্তি সাক্ষর করলাম। ‘মিষ্টির প্যাকেট’ একটি সাইকো থ্রিলার ওয়েব সিরিজ’।

‘মিষ্টির প্যাকেট’ ওয়েব সিরিজে কারা অভিনয় করছেন এই বিষয়ে আগামী ২০ মার্চ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

সম্প্রতি অনন্য মামুন শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রেডিও’র কাজ। সিনেমাটি নির্মিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে কেন্দ্র করে। এই সিনেমায় ১৫ বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী জাকিয়া বারী মম। তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

খুব শিগগিরই সিনেমাটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন