1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুল:

কুড়িগ্রাম সদর উপজেলার টগরারহাট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় কৃষক শক্তির উদ্যোগে অনুষ্ঠিত কৃষক সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতীক মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। এছাড়া দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাওলানা নিজাম উদ্দিন মঞ্চে উপস্থিত থাকলেও তার বক্তব্যের ঘোষণা না দিয়ে পরবর্তী বক্তা হিসেবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির নাম ঘোষণা করা হয়। ফলে আমন্ত্রিত অতিথি হয়েও তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

এ ঘটনায় সমাবেশস্থলে উপস্থিত জামায়াতের কিছু নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এবিষয়ে জানতে চেয়ে কুড়িগ্রাম জেলা জামাতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন একাধিক বার ফোন করেও কোন উত্তর পাওয়া যায় নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন