1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাবেক ক্রিকেটার রবিউলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাবেক ক্রিকেটার রবিউলের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার শেখ রবিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে ক্রিকেটার রবিউলের হাতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে দুই লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার দীর্ঘদিন যাবৎ নাক ও নাভির পীড়াসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া তার বৃদ্ধ মাতাও অসুস্থ অবস্থায় আছেন।

রবিউল ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ৯ টেস্ট, ৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টিতে দেশকে প্রতিনিধিত্ব করেন তিনি।

২০১৩ সালে জিম্বাবুয়ের সফরের টেস্ট সিরিজের ১৫ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন রবিউল।

চেক প্রদান কালে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় আমাদের খেলোয়াড়দের যে কোনো দুরবস্থায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের আন্তরিক এ প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।’

এ সময় ক্রিকেটার রবিউল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী ফাউন্ডেশন হতে আম্পায়ার নাদির শাহের চিকিৎসার জন্য মৃত্যুর ৩দিন পূর্বে ২ লাখ টাকা প্রদান করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুস্থ অসচ্ছল ও অসহায় ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের সহযোগিতার জন্য ১৯৭৫ সালে ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ফাউন্ডেশনটির ইতিমধ্যে সিডমানি পৌঁছেছে ২৭ কোটি ৮৫ লাখ টাকায়।

২০০৯- ১০ অর্থবছরে হতে ২০২০-২১ অর্থ বছর পর্যন্ত ফাউন্ডেশন হতে ৬ হাজার ৬১৯ জন দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য ১১ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনা মহামারিকালে অসচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক অনুদান প্রদান করা হয়। ফাউন্ডেশন হতে ২০২০-২১ অর্থবছর থেকে মাসিক ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন