1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুবাইয়ে সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দুবাইয়ে সাকিব

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

আইপিএল খেলতে রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মোস্তাফিজুর রহমান এখনো বিমান ধরতে পারেননি। তিনি রয়েছেন ভিসার অপেক্ষায়।

মোস্তাফিজের শনিবারই আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি। জানা গেছে, সোমবার ভিসা পেলে এদিনই দেশ ছাড়বেন তিনি।

বছরের শুরুতে করোনার কারণে মাঝ পথেই স্থগিত হয়ে যায় আইপিএল। সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে আসরটির বাকি অংশ। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এরপর সেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১৭ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরব আমিরাত ছাড়াও স্বাগতিক হিসেবে রয়েছে ওমান। বাংলাদেশের প্রথম পর্বের সব ম্যাচ হবে ওমানে। সাকিব ও মোস্তাফিজ- দুজনেরই আইপিএল শেষ করে সরাসরি ওমানে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে।

আইপিএলে সাকিব রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, মোস্তাফিজ রাজস্থান রয়্যালসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন