1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাক্তার আমাকে বলেছে ক্রিকেট থেকে দূরে সরে যেতে : পাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ডাক্তার আমাকে বলেছে ক্রিকেট থেকে দূরে সরে যেতে : পাপন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

নাজমুল হাসান পাপনকে শুধু বিসিবি সভাপতির মানদণ্ড দিয়ে বিচার করলে ভুল হবে। দল নির্বাচন থেকে একাদশ বাছাই, সবখানে সরব উপস্থিতি তার। দুই বারের নির্বাচিত সভাপতি পাপন এবার নির্বাচনে দাঁড়ানো নিয়ে কিছুটা রহস্য রেখে দিলেন। শেষ পর্যন্ত কি বিসিবির বড় কর্তার দায়িত্বে দেখা যাবে না তাকে?

বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভা বা এজিএম শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে এবার বোর্ড মিটিংয়ে ১ তারিখ বা ২ তারিখ যখনই হয়। সেদিন একটু ধারণা পাবেন আপনারা নির্বাচন নিয়ে, এটাতে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচন একটু আলাদা হবে। অন্যান্যবারের মতো নাও হতে পারে। আশা করি এটা এক্সেপ্টেড হবে, যেমনটা আমি প্রস্তাব করেছি।’

এবার বোর্ড নির্বাচনে ব্যতিক্রম কিছুর আভাস দিলেও তিনি নির্বাচনে দাঁড়াবেন কি না সে বিষয়ে সরাসরি কিছুই বলেননি পাপন। তবে জানিয়েছেন, ক্রিকেটে অনেক বেশি সময় ব্যয় করতে হয় তার। এতে নিজের ব্যবসাসহ অন্যান্য দিকগুলো সামলাতে বেশ হিমশিম খাচ্ছেন। তার স্বাস্থ্যগত দিক বিবেচনায় ডাক্তারও বলেছেন ক্রিকেট থেকে দূরে থাকতে।

পাপনের ব্যাখ্যা, ‘ক্রিকেটে অনেক সময় নিয়ে নিচ্ছে। আমাদের বোর্ড থেকে জালাল ভাই গেল নিউজিল্যান্ড, ববি ভাই গেল জিম্বাবুয়ে। উনারা জানেন, উনারা অবাক হয়ে গেছেন। ভোর থেকে তো খেলা দেখেছিই, ওনাদের ওখানে ৭টা বাজলে ফোন দিয়েছি, ব্রেকফাস্টের আগে সবার সাথে কথা বলা, তারপর দল নিয়ে কথা বলা। আসলে ক্রিকেট ইজ টেকিং টু মাচ টাইম।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘আমার একটা খারাপ দিক হচ্ছে হারলে হারটা আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়, হারলে আমার বৌ-বাচ্চা সামনে আসে না। ডাক্তার আমাকে বারবার বলেছে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন