1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিরোপা জিতলেন লিওনেল মেসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শিরোপা জিতলেন লিওনেল মেসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে এখনো মাঠেই নামননি লিওনেল মেসি। কবে নামবেন, এ নিয়ে আছে বেশ জল্পনা কল্পনা। তবে সেসবের আগেই একটা ‘শিরোপা’ জিতে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

কোপা আমেরিকা জিতেছেন, তাতে ঘুচেছে দীর্ঘ শিরোপা খরা। আর্জেন্টিনার জার্সি গায়ে যা আবার তার প্রথম। সেই শিরোপাজয়ের জন্যই তাকে এই সম্মাননা দিয়েছে পিএসজি। তিনি একা নন, আর্জেন্টিনার শিরোপাজয়ের আরও দুই কুশীলব লিয়ান্দ্রো পারেদেস আর আনহেল ডি মারিয়ার হাতেও দক্ষিণ আমেরিকার মানচিত্রের আদলে একটা ট্রফি তুলে দেওয়া হয়েছে।

পিএসজিতে যে মহাদেশীয় শিরোপাজয়ী কেবল আর্জেন্টাইনরাই আছে, বিষয়টা মোটেও তেমন নয়। ইউরোজয়ী ইতালিরও তো আছেন দুজন। ফলে সেই দুজনকেও দেওয়া হয়েছে সংবর্ধনা। তাদেরকে দেওয়া হয়েছে ইউরোপের মানচিত্রের আদলে একটা ট্রফি। দেওয়ার পর সবাইকে একসঙ্গে নিয়ে একটা ছবি প্রকাশ করেছে পিএসজি।

ট্রফি হাতে মেসিরা/পিএসজি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন