1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোশ্যাল মিডিয়া ছাড়তে চান উইলক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সোশ্যাল মিডিয়া ছাড়তে চান উইলক

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার ব্যাপারে বিবেচনা করছেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার জো উইলক। কারণটা আঁতকে ওঠার মতোন। প্রতিদিন কেউ না কেউ তাকে বর্ণবাদী বার্তা পাঠান সোশ্যাল মিডিয়ায়।

বিবিসি রেডিও’কে এই কষ্টের কথায় জানালেন উইলক। কেবল ‘চমৎকার কিছু ভক্ত-সমর্থক’ তাকে এখনো সমর্থন জানাচ্ছেন বিধায় সোশ্যাল মিডিয়ায় আছেন ২১ বছর বয়সী তারকা। নয়তো এই প্ল্যাটফর্মকে বিদায় জানাতেন, যোগ করেন উইলক।

সাবেক আর্সেনাল মিডফিল্ডার বলেন, ‘আমি প্রতিদিনের সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাই না।’

তবে প্রতিদিন যে বর্ণবাদী বার্তা পেয়ে থাকেন তার সম্পর্কে বলেন, ‘প্রতিদিন আমি মেসেজ পাই। সেসব মেসেজে আমার গাত্রবর্ণ বা ভিন্নতা নিয়ে কথা বলে। যা সত্যিই খুবই ন্যক্কারজনক।’

গত সপ্তাহে আর্সেনাল ছেড়ে ছয় বছরের চুক্তিতে স্থায়ীভাবে সেন্ট জেমস পার্কে এসেছেন উইলক। তার আগে ছিলেন ধারে। কিন্তু শুরুতেই বর্ণবাদের মতো ঘৃণ্য বিষয়কে সামাল দিতে হচ্ছে এই ইংলিশ মিডফিল্ডারকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন