1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মেসিকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখতে তর সইছে না ক্লাব সমর্থকদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মেসিকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখতে তর সইছে না ক্লাব সমর্থকদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: টুইটার

অনলাইন ডেস্ক।।

লিওনেল মেসিকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে দেখতে তর সইছে না ক্লাব সমর্থকদের। সাবেক বার্সেলোনা অধিনায়ক চলতি গ্রীষ্মে নাম লিখিয়েছেন ফ্রান্সের ক্লাবটিতে। কোপা আমেরিকা জয়ের পর লম্বা সময় ছুটিতে থাকায় মাঠে নামার জন্য একটু সময় নিচ্ছেন মেসি। তবে এরই মধ্যে অনুশীলনে নিজের স্কিল দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন এই আর্জেন্টাইন।

পিএসজির মঙ্গলবারের অনুশীলনের বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেসি বল নিয়ে তার ট্রেডমার্ক দৌড়ে একাধিক খেলোয়াড়কে বোকা বানাচ্ছেন। কখনো বল দেওয়া নেওয়া করছেন নেইমারের সঙ্গে। পিএসজির অফিশিয়াল টুইটারের একটি ভিডিওতে কিলিয়ান এমবাপ্পের এসিস্টে মেসিকে গোল করতেও দেখা গেছে।

মেসি তার সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে চলতি গ্রীষ্মের শুরুতে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছিলেন। কিন্তু আর্থিক সমস্যায় ক্লাবটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়কে ধরে রাখতে ব্যর্থ হয়।

বার্সা ছেড়ে মেসি নাম লেখান পিএসজিতে। যেখানে মেসি সতীর্থ হিসেবে পাচ্ছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোসকে। দুজনকেই ফ্রি ট্রান্সফারে পেয়েছে পিএসজি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন