1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফের সেরা অলরাউন্ডার সাকিব, বোলারদের শীর্ষ দশে মোস্তাফিজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ফের সেরা অলরাউন্ডার সাকিব, বোলারদের শীর্ষ দশে মোস্তাফিজ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ফের শীর্ষে উঠেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

গত ২০১৮ সালের পর এই সংস্করণে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন তিনি।

সাকিব ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরেন। আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর চেয়ে ১ রেটিং পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে ফিরেছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে ৩৪ রেটিং পয়েন্ট পান সাকিব। এই সিরিজে সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার পান তিনি।

এই সিরিজে দারুণ বোলিং করা পেসার মোস্তাফিজুর রহমানও টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শীর্ষ দশে।

তিনি ২০ ধাপ উন্নতি ঘটিয়ে ১০ম স্থানে উঠে এসেছেন। মোট ৬১৯ রেটিং পয়েন্ট পেয়েছেন মোস্তাফিজ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে শেষ চার ম্যাচের পারফরম্যান্স দিয়ে র‌্যাঙ্কিংয়ে এতটা উন্নতি করলেন ‘কাটার মাস্টার’।

দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরিজ শামসি ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন