1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পিএসজিতে যাচ্ছেন লিওনেল মেসি: বিবিসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পিএসজিতে যাচ্ছেন লিওনেল মেসি: বিবিসি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

বিবিসির স্পোর্টস কলামিস্ট গিলেম বালাগ বিবিসি রেডিও লাইভ ৫-এ এমন দাবি করেছেন।

তিনি বলেন, ‘এটা পুরোপুরি নিশ্চিত। লিওনেল মেসি পিএসজি’র খেলোয়াড় হতে যাচ্ছেন। এটাই চূড়ান্ত। কয়েক মিনিট আগে এটা হয়েছে।’

এছাড়াও স্কাই স্পোটর্স, ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোসহ একাধিক সংস্থার রিপোর্ট অনুযায়ী- মেসির এজেন্ট তথা তার বাবা জর্জ মেসি এবং তার আইনজীবিরা বেশ কিছুদিন আলাপ আলোচনা এবং সবদিক খতিয়ে দেখার পর পিএসজির সঙ্গে সম্পূর্ণ চুক্তিতে পৌঁছেছেন ‘এলএম১০’।

খবর অনুযায়ী, দুই বছরের চুক্তিতে লিগ ওয়ান ক্লাবে সই করবেন আর্জেন্টাইন তারকা। তবে চুক্তি অনুযায়ী ​এক বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত মেসিকে দলে রেখে দেওয়ার সুযোগও রয়েছে ফ্রান্সের দলের।

গত জুনে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ‘ফ্রি এজেন্ট’ ছয় বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। শৈশবের ক্লাবের সঙ্গেই নতুন চুক্তি হওয়ার কথা ছিল ৩৪ বছর বয়সীর। কিন্তু লা লিগার বেতন সীমা, ক্লাবের ‘আর্থিক ও কাঠামোগত বাধা’র কারণে এই সুপারস্টারকে দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে বার্সা। বলতে গেলে দুই পক্ষেরই ইচ্ছের বিরুদ্ধেই তাদের ১৭ বছরের সম্পর্কের ইতি ঘটেছে।

গত ৫ আগস্টই বার্সেলোনা জানিয়ে দেয়, মেসির সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না। আর ৮ আগস্ট বার্সেলোনায় বিদায়ী সংবাদ সম্মেলন করে বার্সা অধ্যায় শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন মেসি নিজে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন