1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিনামূল্যে মাক্স ও লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয়

মাদারীপুরে বিনামূল্যে মাক্স ও লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি ॥

করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শুভসংঘের আয়োজনে ও বিসিডিএস’র সার্বিক সহযোগিতা এবং মৈত্রি মিডিয়া সেন্টারের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।
মৈত্রী মিডিয়া সেন্টার কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বাদল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস দাস। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস’র সহ-সভাপতি এইচ এম আমিনুল ইসলাম ফোরকান, শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, মৈত্রি মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক শুভসংঘের মাদারীপুর শাখার উপদেষ্টা এসএম আরাফাত হাসান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিব হাসান।
আরো ছিলেন শুভসংঘ ও মৈত্রী মিডিয়া সেন্টারের সদস্য ফারজানা আক্তার মুন্নি, বাতেন হাওলাদার, মো. মতিউর রহমান, প্রিন্স মাহমুদ সবুজ, ইমদাদুল হক মিলন, নজরুল ইসলাম, আহসান লিমন, এসএম আজাহার হোসেন, এহসান আজগর, মো. আরিফুর রহমান, শাহাদাত হোসেন জুয়েল, মো. মাসুদুর রহমান, মেহেদী হাসান সোহাগ প্রমুখ।
এসময় সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নানা পেশাজীবী মানুষের মধ্যে সচেতনতার জন্য লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। এছাড়াও ব্যাটারিচালিত অটোরিক্সা, ভ্যান, নসিমন, মোটরসাইকেল এবং বাইসাইকেল চালকদের মধ্যেও এসব বিতরণ করা হয়। বিনামূল্যে মাক্স পেয়ে সবাই হাসিমুখে গ্রহণ করেন। এসময় তারা এই উদ্যোগকে স্বাগত জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন