1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভবিষ্যৎ ঠিকানা হিসেবে তিনি বেছে নিতে যাচ্ছেন পিএসজিকে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

ভবিষ্যৎ ঠিকানা হিসেবে তিনি বেছে নিতে যাচ্ছেন পিএসজিকে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মেসি ও খেলাইফি

অনলাইন ডেস্ক।।

ফুটবল বিশ্বকে আরও একবার চমকে দিতে যাচ্ছেন লিওনেল মেসি। ভবিষ্যৎ ঠিকানা হিসেবে তিনি বেছে নিতে যাচ্ছেন পিএসজিকে।

বৃহস্পতিবার বার্সেলোনা ছাড়ার ঘোষণা আসার পর থেকে মেসিকে পেতে কোমর বেধে নেমেছে ফরাসি জায়ান্টরা। ক্লাবটির মালিক কাতারের আমির নাসির আল খেলাইফির ভাইও নিজের অফিশিয়াল টুইটারে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়েছেন।

এবার স্প্যানিশ গণমাধ্যম মার্কাও জানাচ্ছে, সম্ভাব্য ঠিকানা হিসেবে পার্ক দে প্রিন্সেসে যাচ্ছেন মেসি। যেখানে তিনি ফের সতীর্থ হিসেবে পাবেন বন্ধু নেইমারকে।

মার্কা জানিয়েছে, মেসিকে পেতে সংকল্পবদ্ধ হয়ে মাঠে নেমেছে পিএসজি। আর্জেন্টাইন ফরোয়ার্ডও ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপদের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী।

এল’ইকুইপের বরাতে মার্কা আরও জানায়, মেসির সঙ্গে তিন বছরের চুক্তি করতে প্রস্তুতি নিয়ে রেখেছে পিএসজি। তার মধ্যে চুক্তির শেষ এক বছর বিকল্প হিসেবে ধরে রেখেছে তারা।

চুক্তি অনুযায়ী ৩৪ বছর বয়সী তারকা বাৎসরিক আয় করবেন ৪০ মিলিয়ন ইউরো। যা নেইমারের চেয়ে ৫ মিলিয়ন ইউরো বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পিএসজিতে বাৎসরিক আয় করেন ৩৫ মিলিয়ন ইউরো।

এল’ইকুইপ আরও জানিয়েছে, রবিবারের মধ্যেই পিএসজি ও মেসির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। এর আগে খেলাইফির ভাইও জানিয়েছেন, চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা যেকোনো সময় আসতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন