1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ হবে শ্রীলঙ্কায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ হবে শ্রীলঙ্কায়

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতে নয়, পাকিস্তান বনাম আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে শ্রীলঙ্কায়। শনিবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

১ সেপ্টেম্বর থেকে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাক্ষে স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। শুরুতে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা থাকলেও সেখানে ভেন্যু না পাওয়ায় শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হচ্ছে সিরিজটি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনে এসিবি আরব আমিরাত ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আসন্ন টুর্নামেন্টের কারণে দুই দেশই এই সিরিজ আয়োজনে ভেন্যু দিতে ব্যর্থ হয়েছে।

সেপ্টেম্বরে আরব আমিরাতে আয়োজিত হয়ে স্থগিত থাকা ২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই প্রতিযোগিতার পরে ওমানের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে দেশটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন