1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার এখন তাবরাইজ শামসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার এখন তাবরাইজ শামসি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
তাবরাইজ শামসি।

অনলাইন ডেস্ক।।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে এক নম্বর বোলার এখন তাবরাইজ শামসি। কেন তিনি সেরা, সেটাই যেন প্রমাণ করলেন আরো একবার। তার দুর্দান্ত বোলিংয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৩ রানের দাপুটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

আইরিশরা যদিও এই ম্যাচে একটি দুরন্ত রেকর্ড গড়েছে। তবে শেষমেশ হার মানতে হয় তাদের।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান তোলে। টেম্বা বাভুমা ১৩, কুইন্টন ডি কক ২০, আইডেন মারকরাম ৩৯, ফন ডার ডুসেন ২৫, ডেভিড মিলার ২৮, কাগিজো রাবাদা অপরাজিত ১৯ রান করেন।

আইরিশদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ২টি করে উইকেট দখল করেন সিমি সিং ও জোস লিটল।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। একসময় তারা ৮৮ রানে ৯ উইকেট হারিয়ে বসে। শেষ উইকেটের জুটিতে ম্যাকার্থি ও লিটল ৪৪ রান যোগ করে অবিচ্ছেদ্য থাকেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের দশম উইকেটের জুটিতে এটিই রেকর্ড।

রান তাড়ায় হ্যারি টেক্টরের ৩৬ রানই সর্বোচ্চ। ম্যাকার্থি অপরাজিত ৩০ ও লিটল অপরাজিত ১৫ রান করেন। এছাড়া অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ২২ রান করেন।

প্রোটিয়াদের পক্ষে শামসি ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। লিন্ডে ও এনগিদি নেন ২টি করে উইকেট।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন